ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ads

পাইপলাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সব ধরনের গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ আওতার বাইরে থাকবে রাজধানীর গাউসিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকার বাসিন্দারা।


সোমবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজধানীর গাউসিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুল ও তৎসংলগ্ন এলাকায় বন্ধ থাকবে সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরাবরাহ।

ads
ads
ads

Our Facebook Page